ভিয়েনা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীসহ ১৫ জন বার্ন ইনস্টিটিউটে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ ১৫ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীসহ ১৫ জন বার্ন ইনস্টিটিউটে

আপডেটের সময় ১১:২৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫