ভিয়েনা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতের সমাবেশে লাখো নেতাকর্মী, মঞ্চে পরিবেশিত হচ্ছে ইসলামী সংগীত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে ব্যাপক জনসমাগম দেখা গেছে। শনিবার (১৯ জুলাই) দুপুর দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। ভোর থেকেই সমাবেশস্থলে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

মূল সমাবেশ শুরুর আগে চলছে হামদ, নাত ও ইসলামী সংগীত। জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন সংস্কৃতি বিভাগের সদস্যরা এসব সংগীত পরিবেশন করছেন।

সাইমুম, মহানগরী, রাজধানী শিল্পগোষ্ঠীসহ সাইফুল্লাহ মানসুর, মশিউর রহমান, রোকনুজ্জামান, ওবায়দুল্লাহ তারেকের মতো শিল্পীরা এতে উপস্থিত রয়েছেন।

দলটির সংস্কৃতি বিভাগের সদস্য আহসান হাবীব খান বলেন, আমাদের মূল সমাবেশ শুরু হবে দুপুর ২ টায়। এর আগেই আমরা আগত অতিথিদের জন্য এমন আয়োজন করেছি।
ঢাকা/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামায়াতের সমাবেশে লাখো নেতাকর্মী, মঞ্চে পরিবেশিত হচ্ছে ইসলামী সংগীত

আপডেটের সময় ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫