ভিয়েনা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৬৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি রাবেয়া আক্তার সুমি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে।

তাঁরা বলেন, বিগত স্বৈরাচার সরকার আমলে চরমভাবে বৈষ্যম্যের শিকার হয়েছি। আমরা বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিওভূক্তির জোর দাবি জানাচ্ছি।

বাধন রায়/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেটের সময় ০২:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫