ভিয়েনা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

মিডফোর্ডে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : রাজধানীর মিডফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবারে (১২ জুলাই) বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে শেষ হয়।
পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন লালমোহন উপজেলার সদস্য সচিব মাওলানা আল আমিন, সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন শামিম প্রমুখ। পরে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদারসহ ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিডফোর্ডে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ

আপডেটের সময় ১২:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫