ভিয়েনা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে ৫ সন্দেহভাজন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১২৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মহিন (৪১) এবং তারেক রহমান রবিন (২২) কে কোতোয়ালী থানায় দায়ের হওয়া হত্যা মামলা ও অস্ত্র আইনের দুটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ অভিযানে, শুক্রবার রাত ১টার দিকে কোতোয়ালী থানার জিন্দাবাহার এলাকা থেকে মো. টিটন গাজী (৩৩) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএমপি এ পর্যন্ত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দুজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির অভিযানে গ্রেপ্তাররা হলেন মহিন, রবিন ও টিটন গাজী। র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে, আলমগীর (২৮) ও মনির (৩২)।

গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রানী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন।

মিটফোর্ডের এ হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবদল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা এবং অস্ত্র আইনে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে ৫ সন্দেহভাজন গ্রেফতার

আপডেটের সময় ০৯:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫