ভিয়েনা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

টাঙ্গাইলে ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৮৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : টাঙ্গাইলে ৪০০ মেধাবী কোমলমতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেছে সেফ ফাউন্ডেশন। শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে শহরের রেজিস্ট্রিপাড়ায় সেফ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

সেফ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় মোট ৪ হাজার ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেধার ভিত্তিতে চার শতাধিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে তাদের হাতে নগদ অর্থ ও বৃত্তিপত্র তুলে দেওয়া হয়।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন আসলাম। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

১৯৯৮ সাল থেকে সেফ ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে বৃত্তি প্রদান করে আসছে। এটি ছিল দ্বিতীয় দফার বৃত্তিপ্রদান। এর আগে আরও দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আপডেটের সময় ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫