ভিয়েনা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পাসের হার ও জিপিএ-৫ কমেছে মাদরাসা বোর্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এ বছর পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। যা গত বছর ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। আর এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন। যা গত বছর ছিল ১৪ হাজার ২০৬। সেই হিসেবে মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

সে হিসাবে পাসের হার অনেক কমেছে। তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাসের হার ও জিপিএ-৫ কমেছে মাদরাসা বোর্ডে

আপডেটের সময় ০২:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫