ভিয়েনা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬২ বাংলাদেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন বাংলাদেশি আটক ছিলেন। এছাড়া আরও পাঁচজন ত্রিপলীতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।

আইওএম-এর তত্ত্বাবধানে পরিচালিত বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানটি বুধবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের পক্ষ থেকে অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

এর আগে দূতাবাসের প্রতিনিধি দল গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে যাচাই-বাছাইয়ের পর তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে। পরে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় বিনা খরচে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬২ বাংলাদেশি

আপডেটের সময় ০৯:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫