ভিয়েনা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

শেখ হাসিনার কল রেকর্ড সম্পর্কে বিবিসির প্রতিবেদনের পর চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬৬ সময় দেখুন

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন ঘিরে তোলপাড় চলছে বাংলাদেশে

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, বিতর্কিত কল রেকর্ডটি আদতে বিবিসি নয়, উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিশেষ তদন্ত কর্মকর্তা।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন—এমন একটি অডিও কল রেকর্ড তারা যাচাই করে প্রকাশ করেছে। তবে এই বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম লিখেন, মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি—করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায় থাকুন।

অন্যদিকে, বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কল রেকর্ডটি পেয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর মাধ্যমে, তবে কে এটি ফাঁস করেছে, তা এখনও অস্পষ্ট।

রেকর্ডিংটির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বিবিসি অডিওটি পাঠায় আন্তর্জাতিক অডিও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট-এ। তাদের বিশ্লেষণ অনুযায়ী, রেকর্ডিংটিতে কোনো ধরনের সম্পাদনা, বিকৃতি বা কৃত্রিমতা শনাক্ত হয়নি। প্রতিষ্ঠানটি আরও জানায়, এতে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি (ইএনএফ) পাওয়া গেছে—যা প্রমাণ করে রেকর্ডটি আসল এবং বিকৃত নয়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার কল রেকর্ড সম্পর্কে বিবিসির প্রতিবেদনের পর চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

আপডেটের সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫