ভিয়েনা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। দলটিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল। তারা কোন উদ্দেশ্যে এটা করছে সেটি জানা প্রয়োজন।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনও সন্দেহ থাকতে পারে না। আমাদের লক্ষ্য পরিস্কার, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরন করেছে আমরা সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী। এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমাদের মতামত দিয়ে দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনও আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল: ফখরুল

আপডেটের সময় ১১:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫