ভিয়েনা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার। বৃহস্পতিবার (৩ জুলাই) লালবাগে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী রাজধানীর যেসব সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্টও জোরদার করা হয়েছে।

মো. সারওয়ার আরও বলেন, ‘জনভোগান্তি এড়াতে তাজিয়া মিছিলের রুটগুলো এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া, মিছিল চলাকালীন পটকা, আতশবাজি, ধাতব বা দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিল যেন উচ্চ আওয়াজ ছাড়াই পরিচালিত হয় এবং সন্ধ্যার আগেই শেষ করা হয়, সে অনুরোধও জানানো হয়েছে।’

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি

আপডেটের সময় ১২:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫