ভিয়েনা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্যসচিব আখতার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এ ঘোষণা দেন নাহিদ।

এসময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এসময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

পরে সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার

আপডেটের সময় ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫