ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আগামীকাল ইমামদের জাতীয় সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন-২০২৫।

রোববার (২৯ জুন) শুরু হতে যাওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান।

সম্মেলনে হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী ৩ গ্রুপের ৯ জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারী ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় দেড় লাখ এবং তৃতীয় এক লাখ টাকা। সীরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকা। শ্রেষ্ঠ ইমাম ও খামারী ইমামদের ক্ষেত্রেও যথানিয়মে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

এই আয়োজনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন দেশের ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ, কোরআন হিফজ ও সীরাত চর্চা উৎসাহিতকরণ এবং ইমামদের নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীকাল ইমামদের জাতীয় সম্মেলন

আপডেটের সময় ১০:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫