ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং তার মিত্রদের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সরকার, জনগণ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সংহতি প্রকাশকে আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকাস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে।
ইরান দূতাবাস জানায়, ইরানি জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, এবং সামাজিক কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য ও বিবৃতির মাধ্যমে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা মানবিক সচেতনতা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতিগত মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের প্রতিরোধ শুধু জাতীয় ইচ্ছাশক্তির প্রকাশ নয়, এটি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় বার্তা। ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকারই নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সহিংসতা, আগ্রাসন এবং সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পক্ষ থেকে এই মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেটের সময় ১০:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫