ভিয়েনা ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের কারণে মুখ থুবড়ে পড়ছে দেশের উন্নয়ন, জনস্বাস্থ্য ও যুবশক্তি। এতে ধ্বংস হচ্ছে দেশের অর্থনীতি। এ জন্য দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জুন) অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারি বেসরকারি বিভন্ন সামাজিক এবং মাদকাসক্ত নিরাময় ও সচেতন বিষয়ক সংস্থার প্রতিনিধিরা।

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে নতুন সিন্থেটিক এবং সেমি সিন্থেটিক ড্রাগের আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। তবে উপদেষ্টা জানান, নতুন এসব মাদক নিয়ে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা সচেতন।

মাদক নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি কৌশলগত নদরদারি, সর্বস্তরের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ১০:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫