ভিয়েনা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এস.আর.ও. নম্বর ২৬৭-আইন/২০২৫ এর কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ (অ্যাক্ট নং ৭ অফ ১৯৫৬) এর সেকশন-৩ এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্ট-এর অধীন ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারীকৃত প্রজ্ঞাপন এস. আর.ও. নম্বর-৩১২-আইন/২০২৪ দ্বারা গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল।

উল্লেখ্য, গুম কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

আপডেটের সময় ১২:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫