ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৭৩ সময় দেখুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার (১৫ জুন) নগর ভবনের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি।

ইশরাক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে যে রায় এবং সেটিকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধা, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন, বর্তমানে স্থানীয় সরকার যে কাজ করছে, আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে। বর্তমানে যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। যে শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন।

ইশরাক বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশক্রমে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথগ্রহণ সম্পন্ন করা সরকারের দায়িত্ব। শপথ না পড়িয়ে আদালতকে ক্রমাগত অবমাননা করে যাচ্ছে সরকার।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আপডেটের সময় ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫