ভিয়েনা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

রাজধানীর ৯ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জনশৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি বৃহস্পতিবার (১২ জুন) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে বলা হয়, আগামী ১৪ জুন শনিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।
সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে: প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা।
ডিএমপি বলেছে, বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত এবং নাগরিক দুর্ভোগের কারণ। তাই সকল রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ জনগণকে জনস্বার্থে আইন মেনে চলা ও অনুমতি ব্যতীত কোনো কর্মসূচি না পালনের আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীর ৯ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেটের সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫