ভিয়েনা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলে ছাত্রলীগের মশাল মিছিল ঘিরে উত্তেজনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৯২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপের মশাল মিছিল ও তার জেরে পাল্টা মিছিল এবং অবস্থান কর্মসূচির ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় ছাত্রলীগের পরিচয়ে ১০-১২ জনের একটি দল ঝটিকা মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগানের পাশাপাশি সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের পক্ষে শ্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি খুব অল্প সময়ের জন্য সড়কে অবস্থান করে এবং হঠাৎ করেই ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়, কারণ এটি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কার্যক্রম হিসেবে দেখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মী টাঙ্গাইল সদর থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাবনা বাইপাস এলাকাতেই পাল্টা মিছিল করেন। সেখানে তারা প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
একই রাতে কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্রনেতা টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সামাজিক ও রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন।

Tag :

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ছাত্রলীগের মশাল মিছিল ঘিরে উত্তেজনা

আপডেটের সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫