ভিয়েনা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস: জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। শনিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এদিন ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে এ কথা বলেন আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে।’ সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট এজেন্ডা নেই জানিয়ে আলী রীয়াজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, সহায়তাকারী ভূমিকা পালন করা। সবাইকে একত্রে জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলোর বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। সেটা আমাদের সকলের জন্য প্রয়োজন।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

আপডেটের সময় ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫