ভিয়েনা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীদের সংঘর্ষ, নিহত-১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৪৮ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন।
বুধবার সকালে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেয়া আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত রোববার রাতে আলিম উদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। আমরা এলাকায় আছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীদের সংঘর্ষ, নিহত-১

আপডেটের সময় ১২:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫