ভিয়েনা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৩৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

দিনব্যাপী আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সোমবার সকাল ৯টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী, পিপি এস এম মশিয়ূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশারত হোসেন খোকনসহ সংশ্লিষ্ট নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।

র‌্যালি শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় সাধারণ জনগণের মধ্যে সরকারি খরচে ও অসহায় বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড সেবা প্রদানের নানা দিক নিয়ে বক্তারা আলোচনা করেন ।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেটের সময় ০৮:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫