ভিয়েনা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন গতকাল শনিবার (২৬ এপ্রিল) রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর উভয়ের এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্যদেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেটকিন যুব বিনিয়োগ ও সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা ‘তিন শূন্য’ তত্ত্ব—শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য নিট কার্বন নিঃসরণ — অর্জনের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত রাকিবুল হক উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেটের সময় ০৭:৩৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫