ভিয়েনা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে অবৈধ পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
এ সময় তিনি পৌরশহরের ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে পৃথকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও অভিযানে জব্দ করা হয় প্রায় ৩৬০ কেজি পলিথিন। পৌরশহরের মহাজন পট্টির মেসার্স কাকলী স্টোর, মেসার্স মিজান বানিয়াতি স্টোর এবং মেসার্স সোহান বানিয়াতি স্টোরের মালিককে এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ জানান, সরকারের পক্ষ থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তবুও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণ করছেন ওই তিন ব্যবসায়ী। যার জন্য তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
অভিযানে ভোলা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়াসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অবৈধ পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা

আপডেটের সময় ০৩:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫