ভিয়েনা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৪৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে  মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাকরাইল পশ্চিম পাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে সাইফুল আলম (৫০)। 

নিহতের পরিবারের সদস্যরা ও পুলিশ বলেন, সাইফুল আলম এক মাছ চাষীকে সাথে নিয়ে ভোর ৪ টার দিকে অটোযোগে হ্যাচারী থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরে উদ্দেশ্য রওনা হয়। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকা পৌঁছালে তিন ছিনতাই মোটরসাইকেল নিয়ে তাদের অটো রিকশাটি গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ ছিনতাইকারীরা ২০ থেকে ৩০ হাজার ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছুরিকাঘাতের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাইফুলের মৃত্যু হয়েছে। 

তিনি আরো বলেন,  ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে৷ এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেটের সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫