ভিয়েনা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে কাতারে আনুষ্ঠানিক গার্ড অব অনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
আজ (বুধবার) দোহায় কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকের আগে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
কাতারের রাজধানী দোহাতে আর্থনা সামিটে যোগ দিতে চারদিনের সফরে ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে কাতারে রওয়ানা হন। কাতার পৌঁছানোর পরদিন (মঙ্গলবার) তিনি সম্মেলনে যোগদান করেন এবং একটি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন।
মূল সম্মেলনের সাইডলাইনে তিনি সরকারি, বেসরকারি ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আজ (২৩ এপ্রিল) তিনি রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগদান করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টাকে কাতারে আনুষ্ঠানিক গার্ড অব অনার

আপডেটের সময় ০৪:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫