ভিয়েনা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৫২ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
সোমবার সকালে শহরের ফ্যামেলি জোনে এই মেলার আয়োজন করে ‘পণ্য প্রসার’ নামের একটি স্থানীয় সংগঠন।
মেলায় ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি ও উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করছেন। হস্তশিল্প, পোশাক, ঘর সাজানোর সামগ্রীসহ বিভিন্ন পণ্যে ভরপুর এই মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে নারীদের নিজস্ব পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। মেলা চলবে আগামী তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আয়োজক পণ্য প্রসারের স্বত্তাধীকারী আনোয়ার ফিরোজ মাসুম বলেন, “নারীদের এগিয়ে নিতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এই মেলার মাধ্যমে তারা যেমন নিজেদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন, তেমনি ক্রেতাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছেন। এতে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ পাবেন।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

আপডেটের সময় ০৫:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫