ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৮৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে অন্তত ২৫ লাখ টাকা মূল্যের ৬৫টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে রাতেই জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেন, অফিস সহায়ক খোকনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া নদীতে আমাদের একটি চৌকস টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার

আপডেটের সময় ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫