ভিয়েনা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

ঝালকাঠিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৬৫ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি জেলার সর্বস্তরের রোগীদের উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮টি কক্ষে দিনব্যাপী এ ক্যাম্পে ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন।
আয়োজকরা জানান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের শিশু সার্জারী বিভাগের অধ্যাপক ডাক্তার এস এম খালিদ মাহমুদ শাকিলের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখেন এবং চিকিৎসা সেবা দেন। মেডিসিন, নিউরো, অর্থোপেডিক, গাইনী, কিডনী, চর্ম ও যৌন এবং শিশু রোগসহ বহুবিধ জটিল রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র ও পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় এই স্বাস্থ্যসেবা পেয়ে আয়োজকদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের শিশু সার্জারী বিভাগের অধ্যাপক ডাক্তার এস এম খালিদ মাহমুদ শাকিল জানান, ঝালকাঠি জেলার সর্বস্তরের রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে এই আয়োজন করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেটের সময় ০৪:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫