ভিয়েনা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ঝিনাইদহে বিচারককে অবরুদ্ধ, শ্রমিক ইউনিয়নের দু:খ প্রকাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৫৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবরুদ্ধ ও যাত্রীকে মারধরের ঘটনায় শ্রমিক ইউনিয়নের দু:খ প্রকাশ করেছে।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়। এছাড়াও ওই ঘটনায় অভিযুক্ত ১০ শ্রমিককে অনির্দিষ্টকালের জন্য সংগঠন থেকে বহিষ্কার হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস, মাইক্রো কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন, সাবেক সিনিয়র সহ সভাপতি আনোয়ার হাফিজ রানাসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন বলেন, গত ৪ এপ্রিল কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক যাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত। ওই দিন আমরা একটি জানাজায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি বিষয়টি অত্যন্ত দু:খজনক হয়েছে। এজন্য সংগঠনের পক্ষ থেকে তারা দু:খ প্রকাশ করছি।
আমরা ইতিমধ্যে অভিযুক্ত মাহাবুবুর রহমান চঞ্চল, সবুজ, পারভেজ, সুমন, সিদ্দিকসহ ১০ জনকে সংগঠন ও টার্মিনাল থেকে বহিস্কার করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল অতিরিক্ত ভাড়া আদায়ের করা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসময় আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসকে অবরুদ্ধ করে এক যাত্রীকে মারধর করে বাসের শ্রমিকরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বিচারককে অবরুদ্ধ, শ্রমিক ইউনিয়নের দু:খ প্রকাশ

আপডেটের সময় ০১:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫