ভিয়েনা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৭০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জুয়েল শিকদার (৩৫) ওই এলাকার মজনু সিকদারের ছেলে। এই ঘটনায় নিহতের স্ত্রী তানিয়াকে (৩০) পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পূর্বের পারিবারিক বিরোধের জেরে শুক্রবার রাতে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মধ্যরাতে স্বামী জুয়েল ঘুমিয়ে পড়ে।
এ সময় স্ত্রী তানিয়া গজারি কাঠের লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করতে থাকে। স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে  স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্ট করে। জুয়েল শিকদারকে রক্তাক্ত অবস্থায় দেখে জুয়েলের পরিবারের অন্য সদস্যরা চিৎকার করলে এলাকাবাসী মহিলাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, স্বামী হত্যার অভিযোগে তানিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ

আপডেটের সময় ১২:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫