ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ১১৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) দেলদুয়ার সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহর ছেলে।

সে কুমিল্লার মনোহরগন্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে গত ২৮ মার্চ বাড়িতে এসেছিলেন তিনি। ছুটি শেষে শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল শফিউল্লাহর।
শুক্রবার ভোরে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এসময় টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাক সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে শফিউল্লাহর মাথায় পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন জানান, টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

আপডেটের সময় ০৩:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫