ভিয়েনা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১৬২ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার দিয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সীর হাওলা এলাকার নেছারিয়া দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসার মাঠে সংগঠনটির পক্ষ থেকে এ ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।
আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পরিচালক মো. শরীফ মল্লিকের সভাপতিত্বে এ সময় সংগঠনটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াকুব শাহ্ জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো স্বেচ্ছাসেবী ও অসহায় রোগী চিকিৎসা সেবার জন্য পৌরশহরের আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে গেলে ৫০ শতাংশ ছাড়ে সব ধরনের চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দেন লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ হোসেন জুলহাস।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’

আপডেটের সময় ০৬:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫