ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ইসরায়েলি হামলায় লেবাননে ৭ ও গাজায় ৩৪ ফিলিস্তিনির প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৯১ সময় দেখুন

গাজায় হামলা (ছবি: ইন্টারনেট থেকে)

ইবিটাইমস: যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে গাজা শহরের তুফাহে নয়জন, জেইতুন পাড়ায় দুইজন, আল-মোঘরাকায় দুইজন, নেটজারিম করিডোরের কাছে দুইজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর এল-বালাহে একজন এবং খান ইউনিসের দুইজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমটি বলছে, কথিত রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে। এতে ফলে সাতজন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

চার মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কারণ ইসরায়েলি শহর মেটুলা লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই হামলার দায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্বীকার করেছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলি হামলায় লেবাননে ৭ ও গাজায় ৩৪ ফিলিস্তিনির প্রাণহানি

আপডেটের সময় ০৫:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫