ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঝালকাঠিতে ভিটামিন এ+ ক্যাম্পেইন শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৮৮ সময় দেখুন

বাধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝালকাঠি সদর হাসপাতাল কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ শামিম আহম্মেদ সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর।
অতিথিরা শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন এবং দিনব্যাপী এই ক্যাম্পেইনের সফলতা কামনা করেন।
কেন্দ্রে অভিভাবকদের সন্তানদের নিয়ে সতস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে সিভিল সার্জন জানান, জেলায় শতভাগ অর্জনের সম্ভাবনা রয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬হাজার ৬০৮জনসহ ৮৭ হাজার ২১জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১লাখ ক্ষমতা সম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২লাখ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আরও জানানো হয়েছে জেলার ৮২৪টি সেন্টারে ১৬হাজার ৪৪৮জন স্বেচ্ছাসেবক ও ৩৬০জন ফ্যামিলি প্লানিং ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আরও ১২৮৮জন এবং ১০৮জন লাইন সুপার ভাইজার এই দিন কাজ করছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ভিটামিন এ+ ক্যাম্পেইন শুরু

আপডেটের সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫