ভিয়েনা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১১৪ সময় দেখুন

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

ইবিটাইমস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার আলোচনা চলতে থাকবে। কিন্তু আমাদের সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই। অন্তর্বর্তী সরকারকে বলব, জনগণের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের পরিস্কার রোডম্যাপ ঘোষণা করুন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ইলেকশন কমিশনের রেসপনসিবিলিটি। তারাও কাজ প্রায় গুছিয়ে আনছেন। তাদের বক্তব্য অনুযায়ী, আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এখন কিছু কিছু বিষয়ে বিতর্ক হচ্ছে যে, কোন নির্বাচন আগে, কোন নির্বাচন হওয়া উচিত। এ ব্যাপারে আমাদের প্রস্তাবনা ও মতামত সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে ও জনগণের কাছে উত্থাপিত করেছি।

দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারাও আকাঙক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার ও স্বাধিকার আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

আপডেটের সময় ০৯:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫