ভিয়েনা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ধর্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করলো জাবি শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১০১ সময় দেখুন

ছবি :সংগৃহীত

ইবিটাইমস ডেস্কঃ মাগুরার ধর্ষিত শিশুসহ সারাদেশে চলমান ধর্ষণের ঘটনায় বিচার ও শাস্তির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে শুরু করে প্রায় ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এর আগে রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়। মিছিলটি কয়েকটি সড়ক হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটে গিয়ে শেষ হয়।

এ সময় মাগুরার ধর্ষিত শিশুসহ দেশের প্রতিটি নারী ও সকল স্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। অন্যথায় এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে ব্লকেড কর্মসূচির মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধর্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করলো জাবি শিক্ষার্থীরা

আপডেটের সময় ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫