ভিয়েনা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৫০ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণের লক্ষ্যে চলমান অভয়াশ্রম অভিযানে অন্তত ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে মৎস্য দপ্তরের অভিযানে এসব জাল জব্দ করা হয়। এ জালের পরিমাণ প্রায় ১১ হাজার মিটার। এছাড়া জব্দ করা হয় বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ। পরে জনসম্মুখে পুড়িয়ে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবী এবং মো. আনোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, পহেলা মার্চ থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত। লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে কঠোরভাবে অভিযান চলমান থাকবে। সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেটের সময় ১২:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫