ভিয়েনা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে মাইমুনা হক সামিয়ার জাতীয় মেডেল প্রাপ্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৬৯ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ লালমোহনের মাইমুনা হক সামিয়া ইসলামীক ফাউন্ডেশন পরিচালিত জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এ দেশ সেরা ৩য় মেডেল পুরষ্কার ও এ্যাওয়ার্ড অর্জন করেছে। তার হাতে ২.৫০ ভরি রৌপ্য মেডেল ও এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম  খালিদ হোসেন ও ইসলামীক ফাউন্ডেশনের পরিচালক।
মাইমুনা ভোলা জেলার লালমোহন উপজেলাধীন ইসলামিক মডেল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মাওলানা নাজমুল হক লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড ফকিহ এবং মাতা গৃহিণী। গত ২৮ ফেব্রুয়ারী ইসলামিক ফাউন্ডেশন ঢাকায় নিজস্ব মিলনায়তনে  আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার ঘোষণা করে।
তার ভাগ্যে রচনার ১৮ টি বিষয়ের মধ্যে লটারীতে ” ইসলামে নারী জাতির মর্যাদা” নির্ধারিত হয়। ইতোপূর্বে তিনি উপজেলায় ১ম,জেলায় ২য় এবং বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান লাভ করেছে। তিনি ভবিষ্যতে ইসলামিক  শিক্ষা ও সংস্কৃতিতে উচ্চাশিক্ষা লাভে আগ্রহী । তিনি দেশ ও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদী ।
উল্লেখ্য যে,সারা দেশ থেকে ২০টি ইভেন্টে ৪৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৬০টি পুরুস্কার লাভ করে। প্রথম পুরুস্কার ৩.৫০ ভরি রূপা,২য় পুরুস্কার ৩ ভরি রূপা, ৩য় পুরুস্কার ২.৫০ ভরি রূপা। তার এমন সাফল্যের জন্য লালমোহনের বিভিন্ন স্তরের সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছে। তার মাদ্রাসা ও তার পরিবার ইসলামিক ফাউন্ডেশন কে অভিনন্দন জানিয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মাইমুনা হক সামিয়ার জাতীয় মেডেল প্রাপ্তি

আপডেটের সময় ০৬:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫