ভিয়েনা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস: ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডের অলংকার জুয়েলার্স এর মালিক।

সংবাদ পেয়ে ব্যাবসায়ীর ছেলে সায়মন হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, প্রতিদিনের মত তার বাবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হয়েছেন।

পুলিশ ও ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। আনোয়ার হোসেন বাধা দিলে একের পর এক গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢাকা/ইবিটাইমস/এনএল

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

আপডেটের সময় ০৫:৪০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫