ভিয়েনা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে আম গাছগুলো ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৮ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে আমের মুকুলের ঘ্রাণে ভরে উঠেছে আমের বাগানগুলো। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। আমগাছের সোনালী রঙের মুকুলে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়ে রেখেছে। মুকুলগুলো দেখতে যেমন ভালো লাগছে তেমনি মৌমৌ গন্ধে ভরে উঠেছে এলাকাগুলো। এ যেন মধু মাসের আগাম বার্তা দিচ্ছে প্রকৃতি। বাগানে মৌমাছির দল গুনগুন শব্দ করে মুকুলের থেকে মধু সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখা গেছে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার আমের বাগান গুলোতে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ও বাসা বাড়ীতে রোপন করা আম গাছগুলোতে দেখা গিয়েছে সোনালী মুকুল।

লালমোহনের প্রতিটি বাড়িতে অন্যান্য গাছের সাথে বিচ্ছিন্ন ভাবে রোপন করা আম গাছ রয়েছে অনেক। অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক পরিমানে মুকুল দেখা দিয়েছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার গ্রামের মো. শামীম জানান, আমাদের বাগানে অন্যান্য গাছের সাথে প্রায় ২৫টির মতো আম গাছ রয়েছে। এবছর আমের মুকুল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। ঝড়, বন্যা না হলে এবার অনেক আম হবে বলে আশা করছি।

চরভুতা ইউনিয়নের কর্তার কাচারি এলাকার আনিছল হক মিয়া বলেন, আমাদের বাড়ির আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। চারিদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত মৌমৌ গন্ধ। প্রতি বছরই গাছগুলোতে আম ধরছে। তবে এ বছর মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে। আশা করছি ভালো ফলন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, লালমোহনে এবছর প্রায় ১৫ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। এর মধ্যে বানিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদে প্রায় কোটি টাকার  বিভিন্ন প্রজাতির আম বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমের জাতের মধ্যে রয়েছে স্থানীয়, আপালি , বারি-৪, বারি-৮, বারি-১১ জাত।

লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাছনাইন জানায়, উপজেলা কৃষি অফিস থেকে আমচাষীদের বিনামূল্যে বিভিন্ন ধরনের উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এই উপজেলায় আমের ভালো ফলন পাবে কৃষকেরা।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আম গাছগুলো ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ

আপডেটের সময় ০৮:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫