ভিয়েনা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে
বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে সরকারি শাহবাজপুর কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এ সময় লালমোহন উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর লালমোহন থানা, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন এনজিওর পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার ভোরে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনসাধারণ মিলে লালমোহন থানার সামনের থেকে একটি প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস  
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেটের সময় ০৩:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫