ভিয়েনা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

কানাডা বিমানবন্দরে উল্টে গেছে যাত্রীবাহী বিমান, আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮২ সময় দেখুন

সংগৃহিত ছবি

ইবিটাইমস: কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেলটা এয়ার লাইনসের একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, দুর্ঘটনার সময় ডেল্টা এয়ার লাইনসের বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।

এদিকে কানাডার পরিবহণমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডা বিমানবন্দরে উল্টে গেছে যাত্রীবাহী বিমান, আহত ১৫

আপডেটের সময় ০৫:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫