ভিয়েনা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৯ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. আল আমিন কবির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, টাঙ্গাইল সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, টাঙ্গাইল হাই কেয়ার(বধির) স্কুল, প্রয়াস ঘাটাইল এরিয়াসহ পাঁচটি প্রতিষ্ঠানের শতাধিক অটিজম শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণ

আপডেটের সময় ০৩:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫