ভিয়েনা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ওয়াশিংটন যাচ্ছেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৩ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে তারা ঢাকা থেকে রওনা হয়েছেন।

বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনার কোন বিষয় না। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, আমরা আমন্ত্রিত হয়েছি। আমরা সবাই যাচ্ছি। আলোচনা হবে।

আমীর খসরু বলেন, লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেতে পারছেন না, উনার প্রতিনিধিত্ব করবেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

কবির আহমেদ/ইবিটাইমস 
 
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ওয়াশিংটন যাচ্ছেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান

আপডেটের সময় ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫