ভিয়েনা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৬৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি বাজারের মোবাইল ব্যবসায়ী সুদেব হাওলাদার (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। সোমবার  দিবাগত গভীর রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার উপজেলার বেতরা গ্রামের সুবোধ হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, সোমবার রাত ১১ টার দিকে সুদেব বাউকাঠি বাজারে তার  মোবাইলের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন।  পথিমধ্যে রামপুর জোড়াপোল এলাকায়  দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন,‘ কয়দিন আগে মোবাইল মেরামত নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে একারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।

নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার  বলেন,‘ আমার ছেলে কারো সাথে কোন দিন খারাব ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

বাধন রায়/ইবিটাইমস 

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেটের সময় ০১:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫