ভিয়েনা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

শশীভূষনে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৬০ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাশান চরের দক্ষিণ মাথা জুনাব আলী খনকার বাড়ী সংলগ্ন খালের উপর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার(৩ জানুয়ারী) জুমার নামাজের পর স্থানীয় হারুন হাওলাদারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীর – পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দা হারুন হাওলাদার  বলেন শশীভূষন থানার রসুলপুর ইউনিয়ন ও দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকার রসুল পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাসানচর খালের ওপর ব্রীজ না থাকায় দূর্ভোগে পড়েছে দুই গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও ৩০ বছরে নির্মাণ হয়নি দুই গ্রামের মানুষের পারাপারে জন্য একটি ব্রীজ। স্থানীয়দের সহায়তা একটি কাঠের সাকোঁ নির্মাণ করা হলেও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিশু শিক্ষার্থীসহ দুই গ্রামের মানুষ।

মফিজ ফরাজি  আরো বলেন গ্রামের মানুষের জন্য দুই ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় ইয়াকুব আলী জামে মসজিদ ও  তাজউদ্দীন মাওলানা জামে মসজিদ  নির্মিত হয় বহুবছর আগে। এবং শিশু শিক্ষার্থীদের জন্য এক মাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাতা সংস্থার অর্থয়ানের নির্মিত একটি কোয়াইট স্কুল প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুই ইউনিয়নের সিমান্তবর্তী এলাকার ভাসানচরের দক্ষিণ মাথার খালটি অবস্থিত হওয়ায় দুই ইউনিয়নের জন প্রতিনিদের টানাটানিতে ৩০ বছরেও নির্মাণ হয়নি একটি ব্রীজ। এতে বিপাকে পরেছে শিশু শিক্ষার্থীসহ দুই গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। স্থানীয়দের সহায়তায় একটি নড়ভড় কাঠের সাঁকো নির্মাণ করা হলেও ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে দুই গ্রামের মানুষের। দুই গ্রামের সেতুবন্ধন ও পারাপারের জন্য একটি ব্রীজ নির্মাণের  দাবীতে মানববন্ধন করেন ওই গ্রামের মানুষ।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শশীভূষনে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময় ০১:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫