ভিয়েনা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও সাথে জাতীয় চার নেতার ম্যুরাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৯১ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল রাতের বেলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে  গত ০৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও হামলা হয়েছিল ওই ম্যুরালে। তাতে ম্যুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেটি পুরোপুরি ভেঙে ফেলা হল।
উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করে ম্যুরালটি ভেঙে ফেলে। তবে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলছেন, তারা বিষয়টি জানেন না।

রাতে যোগাযোগ করা হলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, “আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।”

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও সাথে জাতীয় চার নেতার ম্যুরাল

আপডেটের সময় ০৭:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪