ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে মনমোহন সিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ৯২ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

দীর্ঘ কয়েক বছর ধরেই অসুস্থ মনমোহন সিং। সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অনেকদিন আগে। তবে এর মধ্যেও মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় সরব ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হন নরসিমা রাও। তিনিই অর্থমন্ত্রী হিসেবে বেছে নেন মনমোহনকে। এরপর ২০০৪ সালে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী হন মনমোহন সিং।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে মনমোহন সিং

আপডেটের সময় ০৭:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪