ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

লালমোহনে ফুটপাতের অবৈধ দেড় শতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৪ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে স্মরণকালের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌরশহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছিলেন। ওই দাবির ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এর আগে এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের কয়েকবার নোটিশ প্রদানসহ মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবুও তারা নিজেদের ইচ্ছায় ফুটপাত ছাড়েননি। যার জন্য উচ্ছেদ অভিযানের মাধ্যমে পৌরশহরের বিভিন্ন এলাকার অন্তত দেড় শতাধিক অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ শুরু করা হবে। এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ফুটপাতের অবৈধ দেড় শতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান

আপডেটের সময় ০৪:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪